ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী Logo পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : সড়ক মন্ত্রী Logo পাসপোর্ট-এনআইডি আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে : রাশেদ খান Logo রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক Logo ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

শনিবার বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় একদিনের জন্য বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে এ পথে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শনিবার ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই জানিয়েছেন। রবিবার সকাল থেকে যথারীতি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান

শনিবার বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় ১১:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬