গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের চার জেলার যান চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই এ পথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, প্রায় ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল সকাল ৬টা থেকে আবারও যান চলাচল শুরু হয়। এর আগে মহাসড়কে থাকা গাছ সরিয়ে ফেলা হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে।
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু বলেন, ‘গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীন ছয়টি রুটেও বাস চলছে।’
বাংলা৭১নিউজ/আরএইচ

























