ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শেরপুরে গারোদের প্রধান উৎসব ওয়ানগালা শুরু

শেরপুরে গারদের প্রধান উৎসব ওয়ানগালা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে উদ্বোধনী প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডিকন পল নোয়াস ধান, সিএসসি।‌

এ সময় স্বাগত বক্তব্য রাখেন মরিয়ম নগর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান‌ অনার্সন চাম্বুগং।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম দিন রয়েছে নানান খেলাধুলা এবং শিশুদের গারো ভাষায় ‌ছড়া, আবৃত্তি গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গারো শিল্পীদের ব্যান্ড দলের কনসার্ট।

দ্বিতীয় দিন রয়েছে বিভিন্ন খেলাধুলা, প্রার্থনা, মধ্যাহ্নভোজ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

শেষ দিন রয়েছে গারো সম্প্রদায়ের সনাতনী সাংসারিক ধর্ম মতে ফসল কর্তনের প্রার্থনা বা থক্কা অনুষ্ঠান এবং সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্তন প্রদর্শন।

এই উৎসব কেন্দ্র করে মরিয়মনগর হাইস্কুল মাঠে মেলা বসে। মেলায় নানা পোশাক, আসবাবপত্র, শিশুদের খেলনা ও বাহারি খাবারের পসরা দেখো যায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

শেরপুরে গারোদের প্রধান উৎসব ওয়ানগালা শুরু

আপডেট সময় ০৭:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬