ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয় Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo ভবিষ্যৎ চুক্তিতে ব্যবহারের জন্য ১৭০০ ফিলিস্তিনির মৃতদেহ আটকে রেখেছে ইসরায়েল Logo সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে স্বাক্ষর নেয়ার অভিযোগ, তিন সৎ ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা Logo ‘র’ প্রধানের ঢাকা সফর কেন? স্পষ্ট বার্তা দিলেন তথ্য উপদেষ্টা Logo কেন রাতারাতি পৌনে ২ লাখ ভিসা বাতিল করল আমেরিকা Logo ইনফান্তিনোকে সরালে ফিফার বড় ভুল হবে: ট্রাম্প Logo বিশ্ববাজারে আবারও তেলের দাম বৃদ্ধি Logo ছুটিকে বিদায় জানিয়ে দ্রুতই রিয়ালের অনুশীলনে যোগ দিলেন এমবাপে Logo আস্থাহীনতার বাজারে তারেক রহমানের দিল্লি সফর কতটা যৌক্তিক?

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক দিন আগে না ফেরার দেশে চলে গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। এবার সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে রেজা। পরে তার মৃত্যু হয়।

পরীক্ষার ফল হাতে পাওয়ার অপেক্ষায় ছিল রেজা ও তার পরিবার। কিন্তু ফল প্রকাশের এক দিন আগেই তার আকস্মিক মৃত্যুতে পরিবারের প্রত্যাশার মুহূর্ত পরিণত হয়েছে গভীর শোকে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনরা। প্রিয় সহপাঠীকে হারিয়ে ভেঙে পড়েছে তার সহপাঠীরাও। রেজার মৃত্যুতে শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয়

এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা

আপডেট সময় ১১:৪১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬