ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo অর্থমন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক : ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা Logo পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে Logo চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo বন্যার্তদের একদিনের বেতন দিলেন ইউসিবি কর্মীরা, চট্টগ্রামে ত্রাণ বিতরণ Logo নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার Logo বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ Logo ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে Logo সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন আজ বিকেলে ছাড়ছেন বঙ্গভবন। সেখান থেকে গিয়ে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সপরিবারে নিয়ে উঠবেন। বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে বঙ্গভবনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

রোববার (২৬ জুলাই) সকালে বঙ্গভবনের একাধিক সূত্র বলেছে, আজ বিকেলে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুলশানের বাসায় উঠবেন। সেই বাসা প্রস্তুত করা হয়েছে।

এদিকে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শনিবার রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে আক্রান্ত হন তিনি। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

সাবেক রাষ্ট্রপতি গণমাধ্যমকে বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছিল। গুলশানের বাড়িটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। 

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। 

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে হিসেবে বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বঙ্গভবনে উঠছেন না। তিনি তার স্পিকারের বাসভবনেই থাকছেন। তবে অফিস করবেন বঙ্গভবনে। এজন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে থেকেই গত শুক্রবার জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। 

গত শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

আপডেট সময় ১২:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬