ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তা‌হের শেষ দি‌কে ঢাকা সফ‌রে আস‌ছেন। বাংলা‌দেশে সরকা‌রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়া‌শিংট‌নের সম্পর্ক নি‌য়ে আলোচনা কর‌তে গরের এ সফর হ‌তে যা‌চ্ছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী গরের ঢাকা সফর নি‌য়ে আলোচনা চল‌ছে। এখ‌নো চূড়ান্ত তা‌রিখ হয়‌নি। ত‌বে আগামী সপ্তা‌হের শেষ দি‌কে তি‌নি ঢাকা আস‌তে পা‌রেন।

ঢাকার একটি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান বর্তমা‌নে যুক্তরা‌ষ্ট্রের নিউইয়র্ক সফ‌রে র‌য়ে‌ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ বিষয়ে কাজ সেরে ২৩ জুলাই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন।

এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। ২৯ জুলাই বা কাছাকাছি সময়ে তার দেশের ফেরার কথা রয়েছে। সেই হি‌সেব অনুযায়ী, গ‌রের ঢাকা সফর চূড়ান্ত হ‌বে; অর্থাৎ গর ২৯-৩০ জুলাই ঢাকা সফর কর‌তে পা‌রেন।

উ‌ল্লেখ্য, সার্জিও গর মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হি‌সে‌বে প‌রি‌চিত। তি‌নি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপা‌শি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে, গর হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছি‌লেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন

আপডেট সময় ১২:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬