ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা Logo এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন Logo পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ Logo সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ Logo গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান Logo কর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআর Logo বিশ্ববাজারে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম Logo চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে Logo চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান

সরকার গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং গণঅভ্যুত্থানের স্পিরিট মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, যথাযোগ্য মর্যাদা দিয়ে এটাকে পালন করা হবে। শুধু পালন না, আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি, গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মূল কর্মসূচিগুলো সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। পরে ব্রিফিংয়ে সেগুলো জানানো হবে।

তিনি জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জুলাই সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ হবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও ক্রোড়পত্র প্রকাশ হবে।

উপদেষ্টা জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন করা হবে। এর সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন এবং ৫ আগস্টে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারগুলোর সংবর্ধনা আয়োজন করা হবে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৫ তারিখ। ওইদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল স্টুডেন্টদের ওপরে এবং অনেক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হন।

জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান

আপডেট সময় ০১:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬