ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’

রাজশাহীর অন্যতম বিনোদন ও দর্শনীয় স্থান রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজশাহীর জনগণের দাবির কথা বিবেচনা করে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনা হবে। কী কী উন্নয়ন প্রয়োজন এবং কীভাবে এটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, তা সরেজমিনে দেখতে আমরা আজ পরিদর্শনে এসেছি।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন অবকাঠামো, প্রাণীদের আবাসন এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় প্রয়োজনীয় উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’

আপডেট সময় ১২:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬