ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

২ ফুট পানির নিচে রেললাইন, হাঁটু পানিতে নেমে পরিদর্শন প্রতিমন্ত্রীর

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এতে নিরাপত্তার স্বার্থে এ পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা গ্যাংকারে করে পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তিনি হাঁটুসমান পানিতে নেমে রেললাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ রেলওয়ে জানায়, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রেললাইনের প্রায় ৫০০ মিটার অংশ প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। পরিদর্শনের সময়ও সেখানে দেড় ফুটের মতো পানি ছিল।

প্রতিমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জলাবদ্ধতার কারণ এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

এ পরিস্থিতিতে ঢাকা থেকে আসা কক্সবাজার এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনটি বুধবার বিকেল চারটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

২ ফুট পানির নিচে রেললাইন, হাঁটু পানিতে নেমে পরিদর্শন প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৩:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬