ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর

অনলাইনে ঢুকলেই প্রতারণার ফাঁদ

নেট দুনিয়ায় ফাঁদ ফেতে চলছে প্রতারণা। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক। কখনো বা মোবাইলের নম্বর হ্যাক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে চলছে প্রতারণা। চট্টগ্রামে নেট দুনিয়ায় প্রতারণার জাল বিছিয়ে হচ্ছে সিরিজ অপকর্ম। যার অন্যতম শিকার সমাজে প্রতিষ্ঠিতরাই। কিন্তু সামাজিক মর্যাদা এবং সুনাম ক্ষুণ্ন হওয়ার ‘ভয়ে’ আইনগত পদক্ষেপ গ্রহণ করছেন না ভুক্তভোগীদের অনেকেই।

ফলে প্রতারণার শিকার হওয়ার পরও ধামাচাপা পড়ছে সিংহভাগ ঘটনা। সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা, অনলাইন ব্যবসার নামে প্রতারণা এবং যোগাযোগমাধ্যমের নম্বর হ্যাক করে প্রতারণার অভিযোগ পাই সবচেয়ে বেশি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা গুরুত্বসহকারে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা পাল বলেন, ‘কয়েক বছর ধরে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে আশঙ্কাজনকভাবে। ফলে গাণিতিক হারে বাড়ছে সাইবার অপরাধ। আমাদের দেশে প্রযুক্তির ব্যবহার বাড়লেও সাইবার অপরাধ প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা নেই আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর। ফলে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।’

জানা যায়, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানায় অনলাইন প্রতারণাসংক্রান্ত দৈনিক অভিযোগ আসে কমপক্ষে ১০০টি। যার মধ্যে প্রায় সবাই করেন মৌখিক অভিযোগ।

এসব অভিযোগের উল্লেখযোগ্যই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক ও যোগাযোগমাধ্যমের নম্বর হ্যাকিং করে অন্যের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, ইমেইল, মেসেজ বা অন্য মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া (ফিশিং), সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি তৈরি (আইডি থিফিং) প্রতারণা, সাইবার বুলিং, অনলাইন ব্যবসা এবং অনলাইন জুয়া অন্যতম।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

অনলাইনে ঢুকলেই প্রতারণার ফাঁদ

আপডেট সময় ১২:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫