ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ

রাবিতে নবান্ন উৎসব

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে উদ্‌যাপিত হয় নবান্ন উৎসব।

হেমন্তের হিমেল হাওয়ায় প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। মাঠজুড়ে সোনালি আমন ধান কাটার ধুম পড়েছে। নতুন ধানের মৌ মৌ গন্ধে মেতে উঠেছে চিরায়ত গ্রামবাংলা। শেকড়ের সেই চিরচেনা উৎসবের ছোঁয়া লেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। বাহারি পিঠাপুলির সুবাস, নাচ-গান আর আনন্দ শোভাযাত্রায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে উদ্‌যাপিত হয় এই নবান্ন উৎসব।

উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।

ড. আব্দুল আলিম বলেন, ‘নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নানা কারণে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও নবান্নের আনন্দ তুলে ধরতেই প্রতিবছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে। নবান্ন উৎসব শুধু আনন্দ-উৎসব নয়, বরং যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করেন, সেই কৃষকদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও শ্রদ্ধা জানানোরও একটি উপলক্ষ।

‘হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ প্রতিপাদ্যে এবার উৎসবটি উদযাপিত হয়েছে। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী আয়োজনটিতে থাকবে পিঠা উৎসব, ধান কাটা, বাঙালির ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

উৎসবে বিভিন্ন পিঠার স্টল বসেছিল। যার মধ্যে নবান্নিকা, আলকানন্দা, পাতার সেফাই, ক্ষীর পুলির আসর, পিঠার পরশ, শেকড়ের টান, পৌষাল, পিঠার কুটির ও পিঠা মঞ্জুরি। এছাড়াও চন্দ্রপুলি, হৃদয় হরণ, জামাই পিঠা, কুশলী পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধপুলি, গোলাপ পিঠা, রসভরি ও বিস্কুট পিঠাসহ নানা ধরনের বাহারি পিঠা সাজিয়ে রাখা হয়। পাশাপাশি রয়েছে ফিরনি, পায়েস, মোহনভোগ ও দুধ গোকুলসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন ছিল।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিবছরই আমাদের বিভাগ থেকে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। দিনটি আমরা উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করি। নবান্ন উৎসব আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। এ উৎসব শহরের কোলাহলে নতুন প্রাণের সঞ্চার করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাবিতে নবান্ন উৎসব

রাবিতে নবান্ন উৎসব

আপডেট সময় ০৫:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬