বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইনে ঢুকলেই প্রতারণার ফাঁদ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নেট দুনিয়ায় ফাঁদ ফেতে চলছে প্রতারণা। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক। কখনো বা মোবাইলের নম্বর হ্যাক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে চলছে প্রতারণা। চট্টগ্রামে নেট দুনিয়ায় প্রতারণার জাল বিছিয়ে হচ্ছে সিরিজ অপকর্ম। যার অন্যতম শিকার সমাজে প্রতিষ্ঠিতরাই। কিন্তু সামাজিক মর্যাদা এবং সুনাম ক্ষুণ্ন হওয়ার ‘ভয়ে’ আইনগত পদক্ষেপ গ্রহণ করছেন না ভুক্তভোগীদের অনেকেই।

ফলে প্রতারণার শিকার হওয়ার পরও ধামাচাপা পড়ছে সিংহভাগ ঘটনা। সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা, অনলাইন ব্যবসার নামে প্রতারণা এবং যোগাযোগমাধ্যমের নম্বর হ্যাক করে প্রতারণার অভিযোগ পাই সবচেয়ে বেশি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা গুরুত্বসহকারে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা পাল বলেন, ‘কয়েক বছর ধরে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে আশঙ্কাজনকভাবে। ফলে গাণিতিক হারে বাড়ছে সাইবার অপরাধ। আমাদের দেশে প্রযুক্তির ব্যবহার বাড়লেও সাইবার অপরাধ প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা নেই আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর। ফলে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।’

জানা যায়, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানায় অনলাইন প্রতারণাসংক্রান্ত দৈনিক অভিযোগ আসে কমপক্ষে ১০০টি। যার মধ্যে প্রায় সবাই করেন মৌখিক অভিযোগ।

এসব অভিযোগের উল্লেখযোগ্যই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক ও যোগাযোগমাধ্যমের নম্বর হ্যাকিং করে অন্যের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, ইমেইল, মেসেজ বা অন্য মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া (ফিশিং), সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি তৈরি (আইডি থিফিং) প্রতারণা, সাইবার বুলিং, অনলাইন ব্যবসা এবং অনলাইন জুয়া অন্যতম।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com