বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে আহত হয়েছেন তিনজন সাংবাদিক। এছাড়া জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। গত বৃহস্পতিবার (০১ মে) সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার মীল, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম ও দৈনিক পূর্বদেশের সাব-এডিটর শফিকুল ইসলাম খান। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা লোকজন দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারা হলেন— রেজাউল ইসলাম (৩২) ও শহীদ ওরফে কোরবান আলী (২৬)। হামলাকারী অন্যরা সুযোগ বুঝে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

জানা গেছে, মে দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা আনোয়ারার পারকি বিচে পিকনিকের আয়োজন করে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে সাংবাদিকদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস এসে অবস্থান করছিল। এ সময় রেজাউল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাসচালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়। 

এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

ফটোসাংবাদিক প্রদীপ শীলকে এ সময় তারা একটি সিএনজিচালিত ট্যাক্সিতে জোর করে তুলে অপহরণের চেষ্টা করে। এই সময় স্থানীয় লোকজন এসে দুর্বৃত্তদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং হামলাকারী দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।খুলশী থানার ওসি আফতাব আহমেদ বলেন, জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে সংঘটিত ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার উৎপত্তিস্থল ও হামলার ঘটনাস্থল দুটি ভিন্ন, তাই তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘হামলায় নেতৃত্বদানকারী রেজাউলের পরিচয় জেনে আমরা বিস্মিত হয়েছি।

এই রেজাউল একদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের প্রতিহত করার ঘোষণা দেন। সুতরাং ঘটনাটি পরিকল্পিত বলেই মনে হচ্ছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com