ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি

বয়স ৩৯ পেরিয়েছে, তবু মাঠে তার দাপট কমেনি এতটুকুও। একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের ঝুলিও সমৃদ্ধ করছেন লিওনেল মেসি। এবার ২০২৬ সালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। কানাডার সাময়িকী ভ্যান্টিক্স ম্যাগাজিনের দেওয়া এই স্বীকৃতি পেতে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, মাইকেল অলিসে ও লামিনে ইয়ামালের মতো তারকাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে ২০২৬ সালের সেরা ফুটবলার হিসেবে মেসির নাম ঘোষণা করে প্রকাশনাটি। বয়সের ভারে যেখানে অনেক ফুটবলারই ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যান, সেখানে ৩৯ বছর বয়সেও গোল ও অ্যাসিস্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ইন্টার মায়ামির হয়ে চলতি বছর মেজর লিগ সকারে (এমএলএস) ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। টানা দ্বিতীয় মৌসুমের মতো জিতেছেন লিগের গোল্ডেন বুট। পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার এমভিপি জয়ের দৌড়েও রয়েছেন তিনি।

জাতীয় দলের হয়েও দুর্দান্ত সময় কাটিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে আট ম্যাচে করেছেন ৮ গোল, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। তার নৈপুণ্যে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

২০২৬ সালে এটিই মেসির একমাত্র ব্যক্তিগত স্বীকৃতি নয়। রেকর্ড ১৮তমবারের মতো জায়গা পেয়েছেন ফিফপ্রো পুরুষ বিশ্ব একাদশে। খেলোয়াড়দের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে সবচেয়ে বেশি বার জায়গা পাওয়ার রেকর্ডটিও তার দখলে। এ ছাড়া ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পেয়েছেন মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার।

ফুটবলে নতুন প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন এমবাপ্পে ও ইয়ামালের মতো তারকারা। তবু তাদের ভিড়েও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়ে যাচ্ছেন মেসি। বয়স যে কেবলই একটি সংখ্যা, ২০২৬ সালজুড়ে মাঠের পারফরম্যান্স আর একের পর এক স্বীকৃতিতে যেন সেটিই প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি

আপডেট সময় ১২:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬