ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে একই দিন রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধের বোড়ঘাট এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত গাড়িগুলোর পথ আটকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

হামলার শিকার গাড়িগুলোর নম্বর ঢাকা মেট্রো-ন-১১-৭৭৭৭, ঢাকা মেট্রো-ড-১১-৪৮২৯ এবং ঢাকা মেট্রো-ট-১৩-৭৮২৭। ওই সময় দুর্বৃত্তরা চালকদের হুমকি দিয়ে জানায়, তাদের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান না করা পর্যন্ত ওয়্যারহাউজ থেকে কোনো গাড়ি বের করা যাবে না। অন্যথায় আবারও হামলা চালানো হবে বলে হুমকি দেয় তারা।

একই দিনে কুরিয়ার সার্ভিসটির গাড়িতে হামলার পর ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১১:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬