ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ Logo সাংবাদিকতার মানোন্নয়নে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি : অর্থমন্ত্রী Logo বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন Logo বিয়ারিং প্যাডে ত্রুটি: তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতুর একাংশ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে থেকে শুরু হচ্ছে তিনদিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। 

‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শীর্ষক পর্যটন মেলার ২১তম আসরটি আয়োজন করেছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর, টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং এম নাছের রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক বাংলাদেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিস্থানগুলো দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং, মেডিকেল ট্যুরিজম প্যাকেজসহ বিভিন্ন সেবায় আকর্ষণীয় মূল্যছাড় অফার করবে।

১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা। প্রবেশ টিকিটের ওপর র‍্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে দর্শনার্থীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

ইউ-এস বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিএলসি, শীর্ষস্থানীয় জিডিএস প্রতিষ্ঠান সেবার এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস মেলার পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

আপডেট সময় ০১:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬