ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের Logo ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি Logo জবি ছাত্রদলের হাতে আটক নিষিদ্ধ যুবলীগ নেতাকে আদালতে চালান Logo প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ Logo যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শাহবাজ শ‌রিফ। তি‌নি বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী।

আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমা‌নের স‌ঙ্গে হওয়া সাক্ষা‌তে এ কথা জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নি‌য়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তি‌নি ঢাকায় আসতে চান।

তি‌নি আরও ব‌লেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।

পাশাপাশি তি‌নি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ক‌রেন।

সাক্ষা‌তের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপ‌স্থিত ছি‌লেন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬