ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেল আজ চলবে না

পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ আজ শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার দিন (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন, অর্থাৎ আগামী রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

এছাড়া আগামী সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঈদুল আজহা উপলক্ষে গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এ ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মেট্রোরেল আজ চলবে না

আপডেট সময় ০১:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫