ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত

কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি জামাতে অংশ নেন বন্দিরা। 

শনিবার (৭ জুন) সকাল সোয়া ৮টার দিকে বন্দিদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে কারাগারে থাকা হাজারো বন্দি অংশ নেন। এর আগে, সকাল ৭টায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম ঈদ জামাতে অংশ নেন। 

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কেরাণীগঞ্জ কারাগারে বন্দিদের জন্য ঈদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে কারাগারের কয়েদিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে।

সকালের নাশতায় বন্দিদের জন্য থাকবে পায়েস ও মুড়ি। দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু- খাসির মাংস, সালাদ, কোমল পানীয়, মিষ্টান্ন ও পান-সুপারি। 

আত্মীয় স্বজনদের মাধ্যমে আরপি গেটে উপহার ও সুভেনিয়রও বিতরণ করা হচ্ছে। ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত

আপডেট সময় ০১:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫