রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

মৌলভীবাজারে দুই বোনকে কুপিয়ে হত্যা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯ নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)। অভিযোগ রয়েছে, চাচা মাসুক আলী ও রাহেনা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করেন।

এদিকে মাসুক আলীর অস্ত্রের আঘাতে তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগমকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারুক আহমদ বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হন। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com