শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রবাসীরা চাকরি হারালে পাশে দাঁড়ানোর কেউ থাকে না : জামায়াত আমির বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান উগান্ডায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ২৩১ রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  সমাবেশে যোগ ‍দিলেন প্রধানমন্ত্রী, স্লোগানে উত্তাল নয়াপল্টন

দিল্লিতে ভবন ধসে চারজনের মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ভারতের দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আহত আরও ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য হিন্দুর।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বার্তা সংস্থা এএনআই-কে নিশ্চিত করেছেন উত্তর দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছি, কিন্তু তাদের মধ্যে চারজন পরবর্তীতে মারা গেছেন। এটা একটা চারতলা ভবন ছিল। এখনও ৮-১০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করছি।

আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স এবং দিল্লি পুলিশ এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com