ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ Logo হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন Logo সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন Logo রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার Logo পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা Logo ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ Logo ভিয়েতনামের মতো সুবিধা দিন, ভিয়েতনামের মতো মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

ওমানে দুটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) রাত দেড়টার দিকে সুলতান সাইদ বিন তাইমুর রোডে (যা হাইমা-থুমরাইত রোড নামেও পরিচিত) এ ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর ২৬ জন যাত্রী নিয়ে একটি বাস সেগুলোর একটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু এবং ১৭ জন বিভিন্ন মাত্রায় আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাইমা, নিজওয়া ও আদামের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কিছু ছবিও প্রকাশ করেছে। তবে সংঘর্ষের কারণ এখনো অস্পষ্ট। দুটি ট্রাকের মধ্যে ঠিক কী কারণে প্রাথমিক সংঘর্ষটি ঘটেছিল, তা এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। দুর্ঘটনার পরিস্থিতি এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

চলতি বছরের আগস্ট মাসে সুলতান সাইদ বিন তাইমুর সড়কে একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়লে এক ভারতীয় নাগরিক নিহত হন এবং আরও নয়জন আহত হন। এই সড়কটি দেশটির উত্তরাঞ্চলকে দক্ষিণের ধোফার ও আল উস্তা গভর্নরেটের সঙ্গে সংযুক্ত করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

আপডেট সময় ০১:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬