ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী Logo ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত Logo হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে Logo পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী Logo লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের Logo ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ Logo ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন : কাদের সিদ্দিকী Logo যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, সাবেক এমপি আনারের মেয়ে ডরিন কারাগারে

লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

ইয়েমেনের রাস ইসা বন্দরে হামলার জবাবে সৌদি আরবের জেদ্দা বন্দর এবং লোহিত সাগর উপকূল লাগোয়া দেশটির অন্যান্য সব বন্দরকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার হুথিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনে গোষ্ঠীটির ওই হুঁশিয়ারির তথ্য জানানো হয়েছে।

হুথিদের হুমকির পর সৌদি আরব ও ইয়েমেনি এই গোষ্ঠীটির মাঝে চলমান ক্রমবর্ধমান সংঘাত আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে উভয় পক্ষই পরস্পরের অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।

আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা প্রদেশের রাস ইসায় হামলা চালিয়েছে সৌদি আরব। হুথিদের-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় জ্বালানি আমদানির প্রধান বন্দর হিসেবে ব্যবহৃত হয় রাস ইসা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এলাকাটির মানচিত্রসহ দেওয়া এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বন্দরটি খালি করার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের ওই বিবৃতির পর লোহিত সাগর উপকূল লাগোয়া সৌদি আরবের অন্যান্য সব বন্দরের আশপাশে থাকা শ্রমিক ও জনসাধারণকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সব জাহাজ কোম্পানিকে বন্দরগুলো থেকে তাদের নৌযান সরিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

২০১৪ সালে ইয়েমেনে যুদ্ধ শুরু হওয়ার আগে রাস ইসা অপরিশোধিত তেল রপ্তানির টার্মিনাল হিসেবে ব্যবহৃত হতো এবং এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ওই এলাকাকে লক্ষ্যবস্তু করেছিল।

২০২৫ সালের এপ্রিলে ইয়েমেনে পরিচালিত এক অভিযানে রাস ইসায় হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সেই সময় মার্কিন সামরিক বাহিনী বলেছিল, ওই অভিযানের লক্ষ্য ছিল হুথিদের জ্বালানির উৎস বন্ধ করে দেওয়া এবং গোষ্ঠীটিকে রাজস্ব থেকে বঞ্চিত করা।

এ ছাড়া ইসরায়েলও ২০২৫ সালের জুলাইয়ে রাস ইসা ও ইয়েমেনের আরও দুটি বন্দরে হামলা চালিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের বারবার হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছিল বলে সেই সময় দাবি করেছিল তেল আবিব।

২০১৪ সালের শেষের দিকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলে নেয়। এরপর উভয়পক্ষের মাঝে যুদ্ধ শুরু হয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতি জুলাইয়ে লড়াই পুনরায় শুরু হওয়ার আগপর্যন্ত কার্যকর ছিল। পরে উভয়পক্ষে সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায় এবং ইয়েমেনের দীর্ঘদিনের মানবিক সংকট আরও চরম আকার ধারণ করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী

লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

আপডেট সময় ০৪:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬