ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সমাবেশে ভেন্যু পরিবর্তন করে নয়াপল্টনে আনলো বিএনপি Logo রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব? Logo বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্ব, নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ Logo কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ জয়া Logo প্রধানমন্ত্রীর অফিসে ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা বাতিল করতে আইনি নোটিশ Logo সাহেল দখলে রাশিয়া-চীনের সঙ্গে নতুন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র Logo সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই : সিইসি Logo যেভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী হ্যাকার বাহিনী গড়ে তুলেছে উত্তর কোরিয়া Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ৩০

সাহেল দখলে রাশিয়া-চীনের সঙ্গে নতুন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র

আফ্রিকার সাহেল অঞ্চলে আবারও প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র। নাইজার থেকে সেনা প্রত্যাহারের দুই বছরেরও কম সময়ের মধ্যে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে তৎপর হয়েছে ওয়াশিংটন। তবে এ অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং চীনের শক্তিশালী অর্থনৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা নিক চেকার মালি, বুরকিনা ফাসো ও নাইজার সফর করেন। সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের নতুন করে কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত দেয় এ সফর।

২০২৪ সালের সেপ্টেম্বরে নাইজার থেকে প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় এক দশকের সামরিক উপস্থিতির অবসান ঘটে। প্রত্যাহার করা স্থাপনাগুলোর মধ্যে ছিল আগাদেজ শহরের কাছে গুরুত্বপূর্ণ ড্রোন ঘাঁটি এয়ার বেস ২০১।

২০২০ ও ২০২১ সালে মালিতে, ২০২২ সালে বুরকিনা ফাসোতে এবং ২০২৩ সালে নাইজারে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমাদের প্রভাব কমতে থাকে। বিশেষ করে সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের কার্যকারিতা নিয়ে অসন্তোষ বাড়ে। এ সুযোগে ওয়াগনার গ্রুপ এবং পরবর্তী সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আফ্রিকা কর্পসের মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়ায় মস্কো।

২০২৩ সালে তিন দেশ মিলে গঠন করে অ্যালায়েন্স অব সাহেল স্টেটস (এইএস)। পরের বছর এটি কনফেডারেশনে রূপ নেয়। একই সময়ে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস থেকেও বেরিয়ে যায় দেশগুলো।

সাহেল অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াই শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। নাইজারের ইউরেনিয়াম, মালি ও বুরকিনা ফাসোর স্বর্ণ এবং লিথিয়ামের মজুত আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহ বাড়িয়েছে। গত দুই দশকে অবকাঠামো, টেলিযোগাযোগ, খনি ও জ্বালানি খাতে বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে চীন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে রাশিয়ার সামরিক প্রভাব মোকাবিলা, অন্যদিকে চীনের অর্থনৈতিক উপস্থিতির সঙ্গে প্রতিযোগিতা। পাশাপাশি সামরিক সরকারগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গণতন্ত্র ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রশ্নেও ভারসাম্য রাখতে হবে ওয়াশিংটনকে।

উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া এবং ইউএসএআইডি বিলুপ্ত করার সিদ্ধান্তও যুক্তরাষ্ট্রের প্রভাব পুনরুদ্ধারের পথে বাধা হতে পারে। কারণ, শুধু সামরিক সহযোগিতা নয়, বিনিয়োগ, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে কার্যকর অংশীদারত্বই সাহেল অঞ্চলে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরির জন্য গুরুত্বপূর্ণ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সমাবেশে ভেন্যু পরিবর্তন করে নয়াপল্টনে আনলো বিএনপি

সাহেল দখলে রাশিয়া-চীনের সঙ্গে নতুন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬