কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দীন মামুন, প্রাণী বা পশুবিষয়ক সম্পাদক শাহজাহান রনিসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিনসহ জেলা-উপজেলার যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























