ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি Logo হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী Logo ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত Logo হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে Logo পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী Logo লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের Logo ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ Logo ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন : কাদের সিদ্দিকী

ফরিদপুরে আ.লীগের লকডাউন ঠেকাতে মহাসড়কে অবস্থান বিএনপির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচি ঠেকাতে ফরিদপুরের ভাঙ্গায় ঢাল ও কাতরা হাতে মহাসড়কে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের পাশাপাশি বিভিন্ন পিকআপে করে মহাসড়কে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকে ভাঙ্গা হয়ে দক্ষিণবঙ্গের ২১টি জেলায় দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। তবে ভাঙ্গা থেকে ফরিদপুর অংশে অল্প কিছু লোকাল বাস, অটোরিকশা ও মাহিন্দ্র চলাচল করছে।

ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার সামনে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় প্রবেশমুখে, ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা চত্বরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও কাভার্ডভ্যান তল্লাশি করছে এবং চালকদের সঙ্গে কথা বলছে। পাশাপাশি পুলিশ খোলা পিকআপে এবং বিজিবি নিজস্ব গাড়িতে টহল দিচ্ছে।

বিএনপির নেতাকর্মীরা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে ঢাল সাজিয়ে রেখে হাতে কাতরা নিয়ে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে তারা স্লোগান দিয়ে মহড়া দিচ্ছেন। এ সময় ‘গাড়ির চাকা ঘুরবে, দোকানপাট খুলবে’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় তাদের।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউনের প্রতিবাদে জেগে আছে ভাঙ্গা, সজাগ আছে ভাঙ্গা।

গতকাল শনিবার রাত ৯টার দিকে ফেসবুকে দেওয়া এক লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আমাদের ভাঙ্গার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের এই অবস্থান। আমরা ভাঙ্গায় কোনো অপশক্তিকে মাথা তুলতে দিব না।

ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার ও ফরিদপুর পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান গফুর বলেন, ফরিদপুরের পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। আমাদের সর্বোচ্চ নজর রয়েছে ভাঙ্গা গোলচত্বর এলাকায়।

তিনি জানান, ফরিদপুরে বিজিবির সাত প্লাটুন ও আনসারের সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রায় ১ হাজার ৩০০ পুলিশ সদস্য পোশাকে এবং ক্ষেত্রবিশেষে সাদা পোশাকে কাজ করছেন। ইউনিয়ন পর্যায়েও টহল অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি

ফরিদপুরে আ.লীগের লকডাউন ঠেকাতে মহাসড়কে অবস্থান বিএনপির

আপডেট সময় ০২:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬