ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয় Logo চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অবশেষে কিশোরদের জন্য অভিভাবকদের মাধ্যমে নিয়ন্ত্রণ সুবিধা চালু হয়েছে। ২০ বছর ধরে চালু থাকা প্ল্যাটফর্মটিতে এত দিন এ ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা ছিল না। নতুন সুবিধার মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের এক্স ব্যবহারের সময় এবং অনলাইন কার্যক্রমের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে কিশোরদেরও নিজেদের অ্যাকাউন্টে কী পরিবর্তন আনা হচ্ছে তা জানার সুযোগ থাকবে।

এক্স জানিয়েছে, ১৩ থেকে ১৭ বছর বয়সীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘প্রোটেক্টেড মোড’ চালু থাকবে। এর ফলে তারা সংবেদনশীল কনটেন্ট দেখতে পারবে না এবং তাদের জন্য ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে বিজ্ঞাপনও দেখানো হবে না।

নতুন ব্যবস্থায় অভিভাবকেরা সন্তানদের এক্স ব্যবহারের সাপ্তাহিক সময় দেখতে পারবেন। চাইলে প্রতিদিনের ব্যবহারের সময়সীমাও নির্ধারণ করে দিতে পারবেন। নতুন কেউ সন্তানকে অনুসরণ করতে চাইলে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার সুযোগও থাকছে।

এ ছাড়া ফিডে কী ধরনের পোস্ট ও ভিডিও দেখানো হবে তা নিয়ন্ত্রণ করা যাবে। সন্তান যেসব অ্যাকাউন্ট অনুসরণ করে, সেগুলোর কনটেন্টের মধ্যেই সুপারিশ সীমিত রাখা যাবে। নির্দিষ্ট শব্দ ফিল্টার করা, সংবেদনশীল ছবি ও ভিডিও বন্ধ রাখা এবং কারা সরাসরি বার্তা পাঠাতে পারবে তা নির্ধারণ করার সুবিধাও যুক্ত হয়েছে। সন্তান কাদের সঙ্গে বার্তা আদান-প্রদান করছে সেটিও দেখতে পারবেন অভিভাবকেরা।

তবে অভিভাবকেরা সন্তানদের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না। তাদের জন্য সন্তানের সার্চ বা দেখার ইতিহাস দেখার সুযোগও রাখা হয়নি। এমনকি সন্তানের পরিচয়ে পোস্ট করার অনুমতিও পাবেন না তারা। এক্সের ভাষ্য, কিশোরদের অ্যাকাউন্টের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

এক্সের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ব্যবহার করে শিশু ও নারীদের আবেদনময়ী ছবি তৈরির সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্ল্যাটফর্মটিতে শিশু যৌন নির্যাতনের উপাদান, ভুল তথ্য এবং এআই বটের উপস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। পাশাপাশি এখানে পর্নোগ্রাফিক কনটেন্ট প্রকাশের সুযোগও রয়েছে।

এক্স মূলত কিশোরদের লক্ষ্য করে তৈরি কোনো প্ল্যাটফর্ম নয়। তবে তারাও এটি ব্যবহার করে। ২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, জেনারেশন আলফার প্রায় এক-তৃতীয়াংশ শিশুর এক্সে অ্যাকাউন্ট রয়েছে। প্ল্যাটফর্মটির নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স

আপডেট সময় ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬