ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে মোবাইল অ্যাপে স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করছে নিরাপদ বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর পর্দায় থাকা তথ্য সংগ্রহ করতে পারে এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সিগন্যাল অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে স্ক্রিনশট নেওয়ার ওপর নতুন বিধিনিষেধের ঘোষণা দিয়েছে। এর আগে উইন্ডোজ অ্যাপে ডিফল্টভাবে স্ক্রিনশট নেওয়া বন্ধ রেখেছিল প্রতিষ্ঠানটি।

সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার বলেছেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও আইওএসের মতো অপারেটিং সিস্টেমে এআই এজেন্ট যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ঝুঁকিতে পড়ছে। এসব এআই এজেন্ট ব্যবহারকারীর পর্দায় থাকা তথ্য স্ক্যান করতে পারে। ফলে ব্যক্তিগত বার্তা ও সংবেদনশীল তথ্য অপারেটিং সিস্টেমের স্থানীয় ডেটাবেজ বা দূরবর্তী সার্ভারে সংরক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হুইটেকারের ভাষ্য, একবার এসব তথ্য সিগন্যালের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কথোপকথনে অংশ নেওয়া সবার গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মতে, এআই এজেন্টের বিস্তারের ফলে তৈরি হওয়া নজরদারির ঝুঁকি এখন সিগন্যালের জন্য অস্তিত্বের সংকট তৈরি করছে।

তবে ব্যবহারকারীরা চাইলে অ্যাপের সেটিংস থেকে স্ক্রিনশট নেওয়ার ওপর এই বিধিনিষেধ বন্ধ করতে পারবেন। সে ক্ষেত্রে সিগন্যালের গোপনীয়তা সুরক্ষার নিশ্চয়তা আর কার্যকর থাকবে না বলে সতর্ক করেছেন হুইটেকার।

তিনি আরও জানিয়েছেন, স্ক্রিনশট সীমিত করার এই উদ্যোগও সম্পূর্ণ সমাধান নয়। কারণ এআই এজেন্ট অন্য আরও পদ্ধতিতে অ্যাপের তথ্য সংগ্রহ করতে পারে। ফলে শুধু স্ক্রিনশট বন্ধ করলেই ব্যবহারকারীর সব তথ্য সুরক্ষিত থাকবে এমন নিশ্চয়তা নেই।

সিগন্যাল দীর্ঘদিন ধরে ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেখাতে চাইছে, এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষার চ্যালেঞ্জও বাড়ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল

আপডেট সময় ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬