ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয় Logo চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে হারল রিয়াল

সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে গড়ে তোলা সুইপার পরিবারের একটি টিনশেড বসতঘর ও সংলগ্ন রান্নাঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ফুটওভার ব্রিজের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে টিন দিয়ে তৈরি দুটি চালাবিশিষ্ট ঘরে সুইপার বাদলের ছেলে নয়ন পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।

রাতে রান্নাঘরে সিগারেট ধরানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও সংলগ্ন রান্নাঘর পুড়ে যায়।
‎
‎খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
‎
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর

আপডেট সময় ০৮:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬