ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্রত্যাশা

রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এই তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য দেবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

আজহারীর আগমন ঘিরে রাজশাহীর এই মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, অনুষ্ঠানের মূল মঞ্চের কাজ চলছে। এছাড়া মাঠে বিপুল সমাগমের কথা মাথায় রেখে মাঠের কাজ সম্পন্ন করা হচ্ছে। এরমধ্যে মাঠের সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। এই মাহফিলে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।

একই সঙ্গে নারী ও পুরুষদের মাহফিলে প্রবেশের জন্য আলাদা গেট করা হয়েছে। পৃথক গেটগুলো দিয়ে মানুষ প্রবেশ করবেন। আয়োজকরা বলছেন- এটিই রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল হবে।

dhakapostওলামা মাশায়েখ পরিষদের নেতারা জানান, আগামী ২৮ নভেম্বর (শনিবার) দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আশা করা হচ্ছে তার আগে থেকে মানুষ আসবেন মাহফিলে। রাজশাহী বিভাগ ছাড়াও অন্য জেলা থেকে বিপুল ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে। মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেদিন মাঠ ছাড়াও নগরীজুড়ে বিভিন্ন স্থানে ১৫ টি জায়ান্ট স্কিনে এ মাহফিল সম্প্রচার করা হবে।

এ বিষয়ে ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল হবে। মাহফিলে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এরমধ্যে মাঠের সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তবে বাদ মাগরিব ড. মিজানুর রহমান আজহারী আলোচনা শুরু করবেন।

মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন- রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।

এ বিষয়ে তাফসিরুল কুরআন বাস্তবায়ন কমিটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান আশু বলেন, রাজশাহীতে এই প্রথম মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মাহফিলে কয়েক লাখ মানুষের আগমন ঘটবে। সিডিউলে আছে তিনি ওই দিন বাদ মাগরিব আলোচনা করবেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্রত্যাশা

আপডেট সময় ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬