ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেন, ১৯৯৭ সালে চুক্তি সম্পাদিত হওয়ার পর চুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। অথচ চুক্তির বাকি বিষয়গুলো কেন বাস্তবায়িত হয়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মতভেদ থাকলেও চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি। বাকি বিষয়গুলো বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান।

পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পাহাড় ও সমতলের সব জাতিসত্তাকে একসূত্রে গেঁথেছিলেন। পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তবে বিগত সরকারের সময়ে বোর্ডটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। এটিকে আবারও জনকল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, রাঙামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকতকে সংযুক্ত করে একটি পর্যটন রুট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে পাহাড় ও সমুদ্রের পর্যটন সম্ভাবনাকে একসঙ্গে কাজে লাগানো যাবে। পর্যটকেরা একই ভ্রমণে পাহাড়ের জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, স্থানীয় ফলমূল ও খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। এভাবে পর্যটকেরা পার্বত্য অঞ্চল ও আশপাশের জেলাগুলোতে চার থেকে পাঁচ দিন সময় কাটাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পর্যটন খাতের উন্নয়নে হোটেল ও পরিবহনসংশ্লিষ্টদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের সঙ্গে শালীন ও আন্তরিক আচরণ করার ওপরও গুরুত্বারোপ করেন পার্বত্যমন্ত্রী।

পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নে প্রথাগত ফসলের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও উচ্চমূল্যের ফসল চাষের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, পাহাড়ে এমন ফসলের আবাদ বাড়াতে হবে, যা দীর্ঘ সময় ধরে ফলন দেয়। এ ক্ষেত্রে ৮০ থেকে ৯০ বছর স্থায়ী কফি এবং ৪০ থেকে ৫০ বছর স্থায়ী কাজুবাদাম চাষ লাভজনক হতে পারে। দেশে কফির ব্যাপক চাহিদা থাকায় এ ফসল পাহাড়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পাহাড়ের পানিসংকট নিরসনে স্থানীয় জনগোষ্ঠীর প্রথাগত জ্ঞান কাজে লাগিয়ে বনাঞ্চল সৃষ্টির ওপর গুরুত্ব দেন সাচিং প্রু জেরী। একই সঙ্গে পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তাই পাহাড়ের বনাঞ্চল, পানির উৎস ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ জরুরি।

কাপ্তাই হ্রদের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পার্বত্যমন্ত্রী। তিনি বলেন, কাপ্তাই হ্রদ এ অঞ্চলের জন্য আশীর্বাদ না অভিশাপ, তা নির্ভর করছে এর সঠিক ব্যবস্থাপনার ওপর। হ্রদের নাব্যতা ফিরিয়ে আনা, ভাসমান বসতবাড়ির বর্জ্য ও সুয়ারেজ ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। হ্রদের পানি দূষণমুক্ত রাখা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে এ সম্পদ পাহাড়ের জন্য প্রকৃত অর্থেই আশীর্বাদ হয়ে উঠবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বোর্ডটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন। কিন্তু সময়ের সঙ্গে এটি মূল লক্ষ্য থেকে সরে গেছে। বোর্ডকে আবারও জনকল্যাণমুখী কার্যক্রমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়করসংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও সরকার বিবেচনায় নিয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে তদারকি করতে প্রতি দুই থেকে তিন মাস অন্তর রাঙামাটি সফর করবেন বলেও আশ্বাস দেন পার্বত্যমন্ত্রী।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, স্থানীয় সরকারের উপপরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের

আপডেট সময় ০৮:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬