ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী Logo নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ Logo না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু Logo কুয়াকাটায় সড়কের পাশে রাখা পরিত্যক্ত জিপে আগুন Logo রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্রত্যাশা Logo পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের Logo ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ২ নেতা-কর্মী আটক Logo শুনানিতে বাংলাদেশকে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে Logo সারা দেশে চলছে চিরুনি অভিযান Logo কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়াকাটায় সড়কের পাশে রাখা পরিত্যক্ত জিপে আগুন

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় গভীর রাতে সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পর্যটকবাহী একটি জিপে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটির মালিকের দাবি, কেউ পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ী) একসময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে অচল অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা নিজেরাই আগুন নেভানোর উদ্যোগ নেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান বলেন, দীর্ঘদিন ধরে আমরা গাড়িটি ওই স্থানে রেখে দিয়েছিলাম। অগ্নিকাণ্ডের সময় আমি বাড়িতে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে, কোনো দুর্বৃত্ত ইচ্ছাকৃতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। গাড়িটি যদি কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে পুড়ত, তাহলে এত দিনে এমন ঘটনা ঘটতে পারত। আমার সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, আমরা কয়েকজন মিলে সৈকতে আড্ডা দিচ্ছিলাম। এ সময় হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসি। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা আমরা দেখতে পাইনি।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

গাড়ির মালিকের পক্ষ থেকে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার সন্দেহ করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কুয়াকাটায় সড়কের পাশে রাখা পরিত্যক্ত জিপে আগুন

আপডেট সময় ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬