ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার হামলার শিকার ফিফা

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে সংস্থাটির ব্যক্তিগত ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ফিফা।

বার্তাসংস্থা রয়টার্সকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিসরে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’

তথ্য চুরি ও প্রকাশের ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে ব্যক্তিগত তথ্য প্রকাশকে গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে অভিহিত করেছে ফিফা।

তবে ফিফা এটি নিশ্চিত করেনি যে, কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কখন হামলাটি ঘটেছে কিংবা ব্যবসায়িক তথ্যের কোন অংশ এতে আক্রান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ফিফা। তথ্য প্রকাশের কথা উল্লেখ করলেও সেগুলো অনলাইনে এসেছে কি না, কিংবা কোথায় প্রকাশিত হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

এ বিষয়ে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় আক্রান্ত হয়েছে। তবে ফিফার পরিত্যক্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো ফাইলে অননুমোদিত প্রবেশ ঘটেনি।

এর আগে গত জুলাইয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে সংস্থাটি।

প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন আয়োজন পরিচালনার জন্য নতুন একটি ইউনিট গঠনের পরিকল্পনা ছিল। সেই ইউনিটের ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রির মাধ্যমে ৪২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার শিকার ফিফা

আপডেট সময় ০৭:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬