ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে নজরদারি আরও কঠোর করছে ইরান, বাড়ছে জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে নজরদারি ও সামরিক তৎপরতা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর আরও কঠোর নজরদারি চালানোর পরিকল্পনা করছে সশস্ত্র বাহিনী। বিশেষ করে অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজগুলোকে বাড়তি ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালিতে সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে যুদ্ধ পরিচালনার কাঠামো আরও শক্তিশালী করা এবং গোয়েন্দা ও নজরদারির সক্ষমতা উন্নত করা হয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম পূর্ণ উদ্যমে অব্যাহত থাকবে।

এমন এক সময়ে ইরান এই ঘোষণা দিল, যখন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জ্বালানিবাহী ট্যাংকার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় ‘সব ধরনের উপায়’ ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। এর মধ্য দিয়ে প্রণালিতে মার্কিন বাহিনীর অবরোধের বিরুদ্ধে ইরানের সামরিক অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলোর জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফলে এই জলপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, পরিবহন ব্যয় ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজে নজরদারি বাড়ানো এবং অনুমোদনহীন জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান নেওয়া অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখে ইরান যদি জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেয়, তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে নজরদারি আরও কঠোর করছে ইরান, বাড়ছে জাহাজে হামলা

আপডেট সময় ০৪:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬