ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা Logo চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল Logo দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আ.লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ২১ কোম্পানি বন্ধ, ঝুঁকিতে বিনিয়োগকারীরা! Logo রায়েরবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে চার ইউনিট Logo রিয়ালের সঙ্গে আর্দা গুলেরের নতুন চুক্তি Logo ‘পুরো দলই জানত’, স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট Logo ‘বিশ্বাস করি, আমরা ম্যাচ বাঁচাতে পারব’ Logo দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে : রিজভী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, জেঁকে বসেছে শীত

শীত যেন জেঁকে বসেছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ উপজেলায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

এর আগের দিন বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৩ ডিগ্রি কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে ভোর ও রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে ঘন কুয়াশার কারণে জনজীবনেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন আহমেদ বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোরের দিকে কুয়াশা পড়ছে। আজ সকালে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের প্রথম শ্রেণির কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, জেঁকে বসেছে শীত

আপডেট সময় ১১:২৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬