তরুণ তুর্কিদের অসাধারণ নৈপুণ্যে কোস্টারিকাকে( ৭-০ )গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত গতি আর জমাট আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে দিশেহারা করে তোলে আলবিসেলেস্তেরা। দলের তরুণ ফরোয়ার্ডরা একের পর এক গোল করে নিজের জাত চিনিয়েছেন, যা কোচ স্কালোনির জন্য মধুর সমস্যা তৈরি করেছে।
এই জয়ে বিশ্বমঞ্চের আগে দলের আত্মবিশ্বাস ও গভীরতা বহুগুণ বেড়ে গেল।
আর্জেন্টিনার হয়ে আজকের ম্যাচে গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বাংলা৭১নিউজ/আরএইচ



























