ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে যাচ্ছেন খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি সরকারি প্রতিনিধিদলসহ রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন।

সং‌শ্লিষ্ট সূত্র জা‌নি‌য়ে‌ছে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় ক্যাম্প-৪-এর ফুটবল মাঠে এ বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে খলিলুর রহমান ও তার সঙ্গের সরকারি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত থাকবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম রোহিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নে যা‌চ্ছেন খলিলুর রহমান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে যাচ্ছেন খলিলুর রহমান

আপডেট সময় ১১:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬