ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড Logo ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে Logo দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা Logo দুই যুগের দুই গল্প মিলে গেল এক বিন্দুতে! Logo প্রেমিকার সঙ্গে আবার বিচ্ছেদ ভিনিসিয়ুসের Logo ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি বললেন, ‘আমি তো ভালো বোলার নই’ Logo ম্যানসিটির সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্নদের মানববন্ধন, কর্মবিরতি Logo মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো তিন বন্ধুর

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার সিরাজগঞ্জ শহর-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তেঘুরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২২), রায়গঞ্জ উপজেলার শেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে জাহিদুল ইসলাম (২০) ও আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২১)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নলকা সেতু এলাকা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি। স্বজনরা মরদেহ তিনটি নিয়ে গেছে। তবে তারা ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছেন বলে জানান ওসি।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো তিন বন্ধুর

আপডেট সময় ১০:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫