ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিকুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিকুল ইসলাম হোসেনপুর গ্রামের মো. গনি মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রবিবার সকালে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এ সময় আশপাশের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এইচআর

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আপডেট সময় ০৪:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬