ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

হরমুজ প্রণালিতে হামলার শঙ্কা: ফের চড়ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অব্যাহত হামলার আশঙ্কার মধ্যে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

এর আগে মঙ্গলবার গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল জ্বালানি তেলের দাম।

বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্ট হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়েছে।

নতুন এক তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলা হয়েছে।

ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে জাহাজে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করেছে। এসব ভিডিওতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, রবিবার হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ছিল ন্যাভিগএইটের ট্যাংকারটি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলা হয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলার সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরক বস্তুর আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে বলেন, কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে কি না, তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে।

এর মধ্যে রয়েছে সমুদ্রের মাইন অপসারণ, বিমার খরচ এবং ঝুঁকি নিয়ে জাহাজ চালাতে মালিকদের সম্মতি।

তারা আরো বলেন, প্রণালিতে জাহাজে হামলার ঘটনা এখনো কমেনি। এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মন্তব্য করার পর দাম কমেছিল। তবে পরে আবার কিছুটা বেড়ে যায়। এদিকে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না।

বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে। অন্যদিকে, রাশিয়ায় তেল পরিশোধনের সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে। শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে দেশটির তেল পরিশোধন সক্ষমতা কমেছে।

এদিকে যুদ্ধ বন্ধে নতুন করে উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা। এর অংশ হিসেবে মঙ্গলবার আবুধাবিতে বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম শান্তি আলোচনা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

হরমুজ প্রণালিতে হামলার শঙ্কা: ফের চড়ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

আপডেট সময় ০১:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬