রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম রেলস্টেশনে দুদকে অভিযান, প্রমাণ মিলল অনিয়মের

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। মঙ্গলবার (২৮ মে) পরিচালিত এ অভিযানে যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থাপনায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি।

দুদক জানায়, সংস্থাটির সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করে। এতে দেখা যায়, টিকিট পেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। টিকিট বুকিং সহকারীরা স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে যোগসাজশ করে টিকিট কালোবাজারিতে জড়িত। অভিযানে এই চক্রের কার্যকলাপের সরাসরি প্রমাণ সংগ্রহ করে দুদক টিম।

এছাড়াও, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। সেখানে দেখা যায়, টিকিট ছাড়াই যাত্রীদের বগিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তা-ও অতিরিক্ত অর্থের বিনিময়ে। এই অনিয়মে জড়িত রেলওয়ে কর্মীদের চিহ্নিত করার কাজ চলছে।

দুদক চট্টগ্রামে উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণাদি পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com