ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

ভালোবাসায় অপূর্ণতা আর অনিশ্চয়তাই কেন এত মায়াময়?

ভালোবাসার সম্পর্কে সবকিছু যখন স্পষ্ট থাকে না, তখন কখনো কখনো মনের টান আরও বেড়ে যায়। কারও একটি হাসি, সামান্য দৃষ্টি কিংবা ছোট্ট কোনো আচরণ মনে তৈরি করতে পারে নানা প্রত্যাশা।

মানুষটি কী ভাবছেন, তার মনে আদৌ কোনো অনুভূতি আছে কি না কিংবা সম্পর্কটি কোন দিকে এগোবে

এসব প্রশ্নের উত্তর না থাকলেও তাকে ঘিরে কল্পনা থেমে থাকে না। অনেক সময় বাস্তব মানুষটির চেয়ে তার সঙ্গে ভবিষ্যতে কী হতে পারে, সেই ভাবনাই বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। মনোবিজ্ঞানের ভাষায়, ভালোবাসার এমন সম্ভাবনাকে ঘিরে তৈরি হয় একধরনের আবেগীয় আকর্ষণ।

মনোবিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে ভালোবাসার এই মনস্তাত্ত্বিক দিকটি তুলে ধরেছেন গবেষক ও লেখক অ্যারন বেন-জিভ।

তাঁর আলোচনায় উঠে এসেছে, সম্পর্কের অনিশ্চয়তা, অপূর্ণতা এবং অসংখ্য সম্ভাবনা কীভাবে মানুষের আকর্ষণকে প্রভাবিত করে।

মানুষের চেয়ে সম্ভাবনার প্রেমে পড়ি কেন?

কখনো কি এমন হয়েছে, কারও সঙ্গে খুব বেশি পরিচয় না থাকলেও তাকে নিয়ে মনে নানা গল্প তৈরি হয়েছে? হয়তো সামান্য একটি হাসি কিংবা চোখাচোখির মুহূর্ত থেকেই মনে জন্ম নিয়েছে বিশেষ কোনো অনুভূতি। এরপর সেই মানুষটির সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে কেমন হতো, একসঙ্গে সময় কাটালে কী ঘটত—এমন অনেক কল্পনা জায়গা করে নেয় মনে।

লেখকের মতে, অনেক সময় আমরা একজন মানুষকে তাঁর বাস্তব পরিচয় ও আচরণের ভিত্তিতে ভালোবাসি না; বরং আমাদের জীবনে তিনি কী হতে পারেন, সেই সম্ভাবনার প্রেমে পড়ে যাই।

অর্থাৎ, মানুষটির চেয়ে তাঁকে ঘিরে তৈরি হওয়া ভবিষ্যতের কল্পনাই কখনো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

মনোবিজ্ঞানী জেমস গিবসনের ‘অ্যাফোর্ড্যান্স’ বা সম্ভাব্য কার্যক্রমের ধারণা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যায়। তার মতে, পরিবেশ আমাদের সামনে নানা কাজের সুযোগ তৈরি করে। যেমন একটি চেয়ার বসার সুযোগ দেয়, একটি পথ হাঁটার সুযোগ তৈরি করে। একইভাবে মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তৈরি হয় ঘনিষ্ঠতা, ভালোবাসা, আকর্ষণ ও আবেগীয় সংযোগের নানা সম্ভাবনা।

তবে বাস্তব জীবনের সুযোগের মতো সম্পর্কের সম্ভাবনা সব সময় স্পষ্ট নয়। একটি চেয়ার বসার উপযোগী কি না, তা সহজেই বোঝা যায়। কিন্তু অন্য একজন মানুষ সত্যিই ভালোবাসেন কি না, তার আগ্রহ সাময়িক নাকি গভীর—তা বোঝা অনেক কঠিন। এই অস্পষ্টতাই অনেক সময় আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে।

অনিশ্চয়তা কেন মনের টান বাড়ায়?

কোনো সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হলে মানুষ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। অন্যজনের ছোট ছোট আচরণ, কথা কিংবা নীরবতার মধ্যেও অর্থ খুঁজে ফেরে। কখনো মনে হয় তিনি আগ্রহী, আবার কখনো মনে হয় তার মধ্যে তেমন কোনো অনুভূতি নেই।

এই দ্বিধা ও অপেক্ষা মনের মধ্যে একাধিক সম্ভাবনা বাঁচিয়ে রাখে। সম্পর্কটি সফল হতে পারে, আবার নাও হতে পারে—দুই ধরনের চিন্তাই মানুষকে আবেগের মধ্যে আটকে রাখে। ফলে যা এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি, সেটির প্রতি আকর্ষণ অনেক সময় আরও তীব্র হয়ে ওঠে।

এ কারণেই ‘পেতে হলে একটু দূরে থাকতে হয়’ কিংবা ‘আগে ভালোবাসার কথা প্রকাশ করলে গুরুত্ব কমে যায়’—এমন ধারণা সম্পর্কের ক্ষেত্রে প্রচলিত। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নিজের আগ্রহ প্রকাশ করেন না, আবার কখনো আগ্রহ দেখিয়ে হঠাৎ দূরত্ব তৈরি করেন। এতে অন্য ব্যক্তির মনে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

লেখকের ব্যাখ্যায়, মিশ্র সংকেত, অপেক্ষা এবং আংশিক মনোযোগ সম্পর্কের সম্ভাবনাগুলোকে দীর্ঘ সময় ধরে জীবিত রাখে। মানুষ তখন বাস্তবে কী পেয়েছে, তার চেয়ে ভবিষ্যতে কী পেতে পারে, সেটি নিয়ে বেশি ভাবতে শুরু করে।

বিকল্পের ভিড়ে সম্পর্কের প্রতি মনোযোগ কমছে?

আধুনিক জীবনে ভালোবাসার সম্ভাব্য ক্ষেত্র অনেক বেড়েছে। ডেটিং অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মানুষের চলাফেরার পরিধি বাড়ার কারণে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ফলে একটি সম্পর্কের মধ্যেও অন্য কাউকে জানার বা নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা সামনে চলে আসে।

প্রথম দেখায় বিষয়টি স্বাধীনতা ও পছন্দের সুযোগ বাড়ালেও এর কিছু নেতিবাচক দিক রয়েছে। মনোবিজ্ঞানী ব্যারি শোয়ার্টজ তার ‘দ্য প্যারাডক্স অব চয়েস’ বইয়ে দেখিয়েছেন, অতিরিক্ত বিকল্প অনেক সময় মানুষের সন্তুষ্টি কমিয়ে দিতে পারে। যখন সামনে সব সময় আরও ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, তখন হাতে থাকা ভালো বিষয়টিকেও যথেষ্ট মনে হয় না।

সম্পর্কের ক্ষেত্রেও একই বিষয় কাজ করতে পারে। একজন সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো চললেও অন্য কারও প্রতি আকর্ষণ কিংবা আরও ভালো কাউকে পাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবনা তৈরি হতে পারে। এতে বর্তমান সম্পর্কের প্রতি মনোযোগ ও প্রতিশ্রুতি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।

২০২৪ সালে ‘ইমোশন’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় রোমান্টিক সম্পর্কে দ্বিধা ও পরস্পরবিরোধী অনুভূতির ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়েছে। গবেষণায় দেখা যায়, অন্য আকর্ষণীয় বিকল্পের প্রতি আগ্রহ বর্তমান সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়াতে পারে। এর প্রভাব পড়তে পারে ব্যক্তিগত ও সম্পর্কের সামগ্রিক ভালো থাকার ওপর।

ভালোবাসায় শান্তি ও ধৈর্য কেন জরুরি?

ভালোবাসা মানেই সব সময় উত্তেজনা, অপেক্ষা কিংবা অনিশ্চয়তা নয়। বরং একটি গভীর ও পরিণত সম্পর্কের অন্যতম ভিত্তি হলো মানসিক শান্তি, পারস্পরিক আস্থা ও ধৈর্য। যেখানে দুজন মানুষ নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারেন, একে অন্যের ওপর নির্ভর করতে পারেন এবং ভবিষ্যৎ নিয়ে নিরাপদ বোধ করেন।

লেখক উল্লেখ করেছেন, ১১৬টি দেশ ও অঞ্চলে পরিচালিত গ্যালাপের এক জরিপে ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ উত্তেজনাপূর্ণ জীবনের চেয়ে শান্ত জীবনকে বেশি পছন্দ করেছেন। বিপরীতে, ১৬ শতাংশ মানুষ উত্তেজনাপূর্ণ জীবন বেছে নিয়েছেন। জরিপটি সরাসরি প্রেমের সম্পর্ক নিয়ে নয়; বরং জীবনের প্রতি মানুষের সামগ্রিক পছন্দের বিষয়টি তুলে ধরে।

তবে সম্পর্কের ক্ষেত্রেও শান্তির গুরুত্ব রয়েছে। সব সময় নতুন সম্ভাবনার পেছনে ছুটতে গিয়ে বর্তমান সম্পর্কের ভালো দিকগুলো উপেক্ষা করা ঠিক নয়। কারণ দীর্ঘস্থায়ী ভালোবাসা কেবল আকর্ষণ দিয়ে তৈরি হয় না; এর জন্য প্রয়োজন সময় দেওয়া, একে অন্যকে বোঝা এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা।

শেষ পর্যন্ত ভালোবাসা মানে একটি সম্ভাবনাকে বেছে নেওয়া

ভালোবাসার জগতে অসংখ্য সম্ভাবনা থাকতেই পারে। কারও প্রতি আকর্ষণ তৈরি হওয়া কিংবা নতুন কাউকে ভালো লাগা অস্বাভাবিক নয়। কিন্তু প্রতিটি সম্ভাবনার পেছনে ছুটলে কোনো সম্পর্কই গভীরতা পাওয়ার সুযোগ পায় না।

লেখকের মতে, পরিণত ভালোবাসার একটি বড় চ্যালেঞ্জ হলো অসংখ্য বিকল্পের মধ্য থেকে একটি সম্পর্ককে বেছে নেওয়া এবং সেটিকে গুরুত্ব দিয়ে গড়ে তোলা। সব দরজা খোলা রাখার চেয়ে কোন দরজা দিয়ে এগিয়ে যেতে চান, সেই সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ।

কারণ ভালোবাসার সৌন্দর্য শুধু কাউকে পাওয়ার আকাঙ্ক্ষায় নয়, বরং একজন মানুষকে বাস্তবভাবে জানা, তাঁর সঙ্গে সময় কাটানো এবং একসঙ্গে সম্পর্ককে এগিয়ে নেওয়ার মধ্যেও রয়েছে। অপূর্ণতা ও অনিশ্চয়তা সাময়িকভাবে মায়া বাড়াতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী ভালোবাসার ভিত্তি তৈরি হয় আস্থা, যত্ন ও পারস্পরিক প্রতিশ্রুতিতে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

ভালোবাসায় অপূর্ণতা আর অনিশ্চয়তাই কেন এত মায়াময়?

আপডেট সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬