ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

ভালোবাসার সম্পর্কে সঙ্গীর উদ্বেগ সামলাবেন যেভাবে

ভালোবাসার সম্পর্কে দুজনের পছন্দ, অভ্যাস ও মানসিক অবস্থার মধ্যে পার্থক্য থাকতেই পারে। তবে একজন সঙ্গীর অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় যখন দুজনের জীবনযাপনকে সীমাবদ্ধ করে ফেলে, তখন সম্পর্কে তৈরি হতে পারে দূরত্ব ও অসন্তোষ।

সঙ্গীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল থেকেও কীভাবে নিজের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা যায়, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন মনোবিশেষজ্ঞরা।

মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, যারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত উদ্বেগে ভোগেন, তাঁরা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি ও জায়গা এড়িয়ে চলেন। যেমন—ভিড়, সামাজিক অনুষ্ঠান কিংবা বাইরে কোথাও যাওয়ার বিষয়টি তাঁদের মধ্যে ভয় তৈরি করতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে তাঁদের সঙ্গীরাও ধীরে ধীরে নিজেদের জীবনযাপন বদলে ফেলেন।

প্রিয় মানুষটির অস্বস্তি কমাতে গিয়ে তারা বন্ধুদের সঙ্গে দেখা করা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া কিংবা পছন্দের কাজগুলো এড়িয়ে চলতে শুরু করেন। একপর্যায়ে দুজনের জীবনই সীমিত হয়ে পড়ে। এতে সম্পর্কে জমতে পারে ক্ষোভ ও হতাশা।

সঙ্গীর উদ্বেগ নিজের মধ্যে টেনে নেবেন না

সঙ্গীর দুশ্চিন্তা বুঝতে পারা এবং তার কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি।

তবে তার ভয়কে নিজের জীবনযাপনের সীমাবদ্ধতা হিসেবে মেনে নেওয়া ঠিক নয়। সঙ্গী কোনো পরিস্থিতিতে অস্বস্তি বোধ করলে তাঁর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, কিন্তু প্রতিবার সেই পরিস্থিতি এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া সমস্যার সমাধান নয়।

নিবন্ধে বলা হয়েছে, সঙ্গীর উদ্বেগের কারণে সব সময় তাঁর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করলে সাময়িক স্বস্তি মিলতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এতে ভয় আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে নতুন নতুন পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে এবং এড়িয়ে চলার প্রবণতা বাড়তে পারে।

ভয় কাটিয়ে উঠতে সঙ্গীকে উৎসাহ দিন

সঙ্গীকে তার ভয় ও উদ্বেগের কারণ বুঝতে এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করা উচিত। তার পাশে থেকে চিকিৎসা বা থেরাপি নেওয়ার উদ্যোগে সহযোগিতা করা যেতে পারে। তবে নিজের সামাজিক জীবন ও পছন্দের কাজগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নয়।

নিবন্ধে এলেন ও রিচ নামের এক দম্পতির উদাহরণ দেওয়া হয়েছে। এলেন সামাজিকতা পছন্দ করতেন। বন্ধুদের সঙ্গে দেখা করা, পার্টি, বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল তার নিয়মিত জীবনের অংশ। অন্যদিকে, রিচ ভিড় ও জনসমাগমে অস্বস্তি বোধ করতেন। প্রথম দিকে এলেন তার সুবিধার কথা ভেবে নিজের শহরের বাইরে গিয়ে দেখা করতেন। পরে রিচের আপত্তির কারণে সামাজিক অনুষ্ঠানেও যাওয়া কমিয়ে দেন।

একপর্যায়ে তারা শহর ছেড়ে নিরিবিলি এলাকায় বসবাস শুরু করেন। রিচের অস্বস্তি ক্রমেই বাড়তে থাকে। তিনি রেস্তোরাঁ, বার এমনকি সুপারমার্কেটেও যেতে চাইতেন না। ফলে দুজনের জীবন ঘরবন্দি হয়ে পড়ে। এলেন রিচকে ভালোবাসলেও নিজের সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত তিনি সম্পর্ক ছেড়ে শহরে ফিরে যান।

সহানুভূতিশীল থাকুন, তবে নিজের জীবনও উপভোগ করুন

সঙ্গী যদি কোনো অনুষ্ঠানে যেতে না চান, তাহলে তাকে জোর না করে নিজের প্রয়োজন অনুযায়ী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে তাকে আশ্বস্ত করতে পারেন যে, আপনি তার পাশে আছেন এবং ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করবেন।

এ ধরনের পরিবর্তন সহজে আসে না। দীর্ঘদিন ধরে সঙ্গীর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করে থাকলে নতুন অবস্থানে যেতে তিনি আপত্তি জানাতে পারেন। তাই ধৈর্য, ধারাবাহিকতা ও সহানুভূতি বজায় রাখা জরুরি।

নিবন্ধে বলা হয়েছে, সঙ্গীকে ভালোবাসার অর্থ তার প্রতিটি ভয় বা অস্বস্তির কাছে নিজের জীবনকে সমর্পণ করা নয়। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে ভয় কাটিয়ে উঠতে উৎসাহিত করা এবং একই সঙ্গে নিজের জীবনযাপন বজায় রাখাই সুস্থ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।

তবে সঙ্গী পরিবর্তনের চেষ্টা না করলে কত দিন পর্যন্ত তাকে সহায়তা করে যাওয়া সম্ভব, সে সিদ্ধান্তও নিজের ভালো থাকার কথা বিবেচনা করে নিতে হবে। অন্যের ভয় ও এড়িয়ে চলার প্রবণতার কারণে নিজের জীবন, সামাজিকতা ও ব্যক্তিগত বিকাশ পুরোপুরি থামিয়ে দিলে শেষ পর্যন্ত দুজনেরই ক্ষতি হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

ভালোবাসার সম্পর্কে সঙ্গীর উদ্বেগ সামলাবেন যেভাবে

আপডেট সময় ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬