ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত Logo ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান Logo মানুষের ১৫০ বছর বাঁচা কি সম্ভব, বানর নিয়ে গবেষণায় ব্যস্ত পুতিনের বিজ্ঞানী Logo ৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন Logo ৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড Logo হিলিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ Logo বিগত সময়ে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন : মির্জা আব্বাস Logo টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছেন অভিনেতা পরেশ রাওয়াল Logo শেখ হাসিনা আপিল করার সুযোগ পবেন না : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে সুপারট্যাঙ্কারসহ ৪ তেলবাহী জাহাজে আগুন

৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন

৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হয়েছেন কানাডীয় সংগীতশিল্পী অ্যাভ্রিল ল্যাভিন। কন্যাসন্তানের জন্মের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে মা হওয়ার খবর জানান ‘কমপ্লিকেটেড’খ্যাত এই গায়িকা।

ছবিগুলোর সঙ্গে অ্যাভ্রিল লিখেছেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যা এসেছে।’ তার এই ঘোষণার পর ভক্ত ও অনুসারীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

অ্যাভ্রিলের পোস্টে ছিল সাদাকালো কয়েকটি ছবি।

একটিতে নবজাতকের ছোট্ট হাত ধরে থাকতে দেখা যায় তাকে ও তার সঙ্গীকে। অন্য একটি ছবিতে মেয়েকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় গায়িকাকে। শিশুটির পরনে ছিল চিতাবাঘের ছাপের পোশাক।

শেষ ছবিতে দেখা যায়, স্কেটবোর্ডের ওপর রাখা তিন জোড়া ভ্যান্সের জুতা।

দুটি বড়দের এবং একটি নবজাতকের জন্য। ছবিটি দেখে অনেকে অ্যাভ্রিলের ২০০২ সালের জনপ্রিয় গান ‘স্কেটার বয়’-এর কথা মনে করেছেন।

তবে এখনো মেয়ের নাম প্রকাশ করেননি অ্যাভ্রিল। সন্তানের বাবার পরিচয়ও জানাননি তিনি।

অ্যাভ্রিলের এক প্রতিনিধি পিপল সাময়িকীকে জানিয়েছেন, নতুন পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের নতুন অ্যালবামের কাজও করছেন গায়িকা।

ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কে এই রহস্যময় সঙ্গী?

অ্যাভ্রিলের বর্তমান সঙ্গীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। তবে টিএমজেড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কোনো তারকা নন এবং ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। কয়েক বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০০৬ সালে ‘সাম ৪১’ ব্যান্ডের সংগীতশিল্পী ডেরিক হুইবলিকে বিয়ে করেছিলেন অ্যাভ্রিল। ২০১০ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালে নিকেলব্যাক ব্যান্ডের গায়ক চ্যাড ক্রোয়েগারকে বিয়ে করেন তিনি। ২০১৫ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে।

২০২২ সালে সংগীতশিল্পী মড সানের সঙ্গে বাগ্‌দান হয় অ্যাভ্রিলের। তবে পরের বছর সেই বাগ্‌দান ভেঙে যায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন

আপডেট সময় ০১:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬