ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড

মুক্তির মাত্র আট দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত বড় বাজেটের এই ছবিটি ভারতের চলচ্চিত্র ইতিহাসে দ্রুততম সময়ে এ মাইলফলক অর্জন করা ১১তম সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির অষ্টম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে গ্রস আয় হয়েছে ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। দেশটির বাজারে নেট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি।

মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। অষ্টম দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৪৩ কোটি রুপি। পাশাপাশি কন্নড়, তেলেগু ও মালয়ালম সংস্করণও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। এর আগে মুক্তির পঞ্চম দিনে ভারতের প্রেক্ষাগৃহে ছবিটির আয় ছিল ১০৭ কোটি ৫০ লাখ রুপি।

আয়ের গতিতে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’-কেও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। ১ হাজার কোটি রুপির ঘরে পৌঁছাতে ‘বাহুবলী ২’-এর সময় লেগেছিল প্রায় ১০ থেকে ১১ দিন। সে তুলনায় মাত্র আট দিনেই এই অর্জন নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাফল্য রণবীর কাপুরের ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করেছে। তার অভিনীত কোনো সিনেমা এবারই প্রথম ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করল। একই সঙ্গে ছবিটির আয় ছাড়িয়ে গেছে রণবীরের আগের ব্যবসাসফল সিনেমা ‘অ্যানিমেল’-এর মোট আয়। ভারতের বাজারে দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি নেট আয় করার ক্ষেত্রেও শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ড স্পর্শ করেছে সিনেমাটি।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের ভাষ্য, উৎসবের পরিবেশ এবং দর্শকদের ব্যাপক আগ্রহ ছবিটির ব্যবসায় বড় ভূমিকা রেখেছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’ অভিনয় ও নির্মাণশৈলীর কারণে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে আলোচনায় এসেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড

আপডেট সময় ০১:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬