ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী। এ সময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করে।

এ সময় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে এ বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দাবি জানায়।

স্থানীয়রা জানায়, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দীর্ঘদিন ধরে যমুনা এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এ জন্য শনিবার রেলস্টেশন এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, এলাকাবাসী যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ৯ টার দিকে তারা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নিয়ে যাত্রাবিরতি দিতে বাধ্য করে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন দীর্ঘ সময় আটকে রাখায় দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা আপিল করার সুযোগ পবেন না : আইনমন্ত্রী

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬