ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ নির্দেশনা সরকারের Logo আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান Logo রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার Logo সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ Logo রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল Logo মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী Logo শিশু সুরক্ষায় নতুন মাইলফলক: দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে হবে চাইল্ড কেয়ার সেন্টার Logo খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী Logo রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের

পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনকারীদের কড়া বার্তা দিল সরকার

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সমিতির কয়েক হাজার কর্মী চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে গত সাত দিন ধরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছেন। এসব আন্দোলনকারীদের কড়া বার্তা দিল সরকার। পল্লী বিদ্যুৎ সংস্কার বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, যা অনভিপ্রেত বলে জানিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, এই আন্দোলনের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির ‘নিবেদিত কর্মকর্তা–কর্মচারীদের’ কোনো সম্পর্ক নেই।
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, ‘পল্লী বিদ্যুৎ সংস্কার’ বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন যা অভিপ্রেত নয়।

তথাকথিত ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন’ নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে। এরূপ সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কোন বৈধ সংগঠনের প্রতিনিধিত্ব করে না। দেশব্যাপী নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের সাথে এ আন্দোলনের কোনো সম্পর্ক নেই।”

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ নির্দেশনা সরকারের

পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনকারীদের কড়া বার্তা দিল সরকার

আপডেট সময় ০১:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫