ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল Logo মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী Logo শিশু সুরক্ষায় নতুন মাইলফলক: দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে হবে চাইল্ড কেয়ার সেন্টার Logo খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী Logo রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের Logo অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা-১২ আসনে বিএনপির বিক্ষোভ Logo রূপপুর প্রকল্পের নিরাপত্তার প্রশংসায় আইএইএ, পাঁচ সুপারিশ Logo ৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর

রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের

রাজধানীর রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি এবং তাদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ববি হাজ্জাজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করতে হবে। কেউ যাতে সহায়তার বাইরে না থাকে, সে জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১১৭টি ঘর পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০টি পরিবার। এ ছাড়া বেশ কয়েকটি দোকানও সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকানপাট ঘুরে দেখার পাশাপাশি প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ঘটনাস্থল থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তার দপ্তরকে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে বলেন।

এদিকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকি পূর্ণ স্থাপনা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে টিনের ছাউনি দেওয়া একতলা বাড়ি ও অন্যান্য স্থাপনার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার তথ্যও সংগ্রহ করতে বলা হয়েছে।

এ কাজের জন্য মোহাম্মদপুর থানা ও সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকি পূর্ণ স্থাপনাগুলোর তালিকা ও বিস্তারিত তথ্য প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের

আপডেট সময় ০৫:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬