ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু Logo মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ Logo নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা Logo মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ Logo জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত Logo পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান Logo ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি Logo রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু Logo পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১১ নভেম্বর) জেলার দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দল বন্দুকধারীদের হামলার শিকার হয়। খবর আনাদোলু এজেন্সির।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান চালানোর উদ্দেশ্যে পুলিশের দলটি যাচ্ছিল। এ সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনাটি কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় ঘটে। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন দেওয়া হয় বলে জানান নওমান জেব।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রতিবছরই বেড়েছে।

সংস্থাটির তথ্যে দেখা যায়, ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটেছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা চার গুণের কাছাকাছি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

আপডেট সময় ১০:৫২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬