ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি Logo ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে: হুইপ দুলু Logo মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ Logo নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা Logo মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ Logo জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত Logo পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান Logo ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি Logo রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু

নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি ইটভাটার অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব গোপালনগর ও বক্তাবলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে মেসার্স এন বি এম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস ও মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারায় পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় মেসার্স এন বি এম ব্রিকস-৩-এর অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। পাশাপাশি তিনটি ইটভাটার সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬